চন্দ্রকোনায় বাজি বিক্রির অভিযোগে তিনজন গ্রেফতার - The News Lion

চন্দ্রকোনায় বাজি বিক্রির অভিযোগে তিনজন গ্রেফতার




দি নিউজ লায়ন ; আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকার বাজি বিক্রি বন্ধ করার নির্দেশ যেমন দিয়েছেন,তেমনি বাজি ফাটানো নিষেধ করা হয়েছে। তা সত্ত্বেও এক শ্রেণীর মানুষ গোপনে নিষিদ্ধ বাজি বিক্রি করে চলেছেন। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত্রি এগারোটা নাগাদ চন্দ্রকোনা টাউন থানার পুলিশ চন্দ্রকোনা টাউন থানা ঝাঁকরা গ্রামের বাজি বিক্রেতা শিবদাস দের বাড়িতে চড়াও হয়।


ওই  বাজি বিক্রেতার বাড়ি থেকে প্রচুর বাজি উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে বেআইনিভাবে নিষিদ্ধ বাজি বিক্রি করার অভিযোগে পুলিশ শুক্রবার রাতে চন্দ্র কোনার গোঁসাই বাজারে শিবতোষ দাস ও সুমন দাস নামে দুই জন বাজি বিক্রেতা কে পুলিশ  গ্রেপ্তার করে।  চন্দ্রকোনা টাউন থানার চন্দ্রকোনা গোঁসাই বাজার এলাকায় থেকে বাজি বিক্রেতা শিবতোষ দাস ও সুমন দাস নামে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে বাজি বিক্রি করার অভিযোগে। 


তাদের বাড়ি থেকে পুলিশ প্রচুর পরিমাণে বাজি উদ্ধার করে। পুলিশ বারবার সর্বস্তরের মানুষকে বাজি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে ।তেমনি বিক্রি বন্ধ করার জন্য একাধিকবার প্রচার করেছে। তা সত্ত্বেও অনেকেই পুলিশের কথায় কান না দিয়ে গোপনে বাজি বিক্রি করেই চলেছে। তাই গোপন সূত্রে খবর পেয়ে ওই তিন বাজি বিক্রেতাকে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ  গ্রেফতার করে প্রচুর বাজি উদ্ধার করে। 


ওই তিনজনের বাড়ি থেকে  নিষিদ্ধ বাজি পুলিশ উদ্ধার করার ঘটনায় ও ওই তিনজন বাজি বিক্রেতা কে গ্রেফতার করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চন্দ্রকোনা টাউন থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে বেআইনিভাবে বাজি বিক্রি করলে পুলিশ তাকে যেমন গ্রেপ্তার করবে,তেমনি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।  


তাই চন্দ্রকোনা টাউন থানা এলাকা জুড়ে পুলিশের তল্লাশি অভিযান চলছে জোর কদমে ।তা সত্ত্বেও পুলিশের নজরদারি এড়িয়ে কিছু মানুষ বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে নিষিদ্ধ বাজি বিক্রি করছেন বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.